শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৭

দুইজন ডাকাতের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতিকালে ডাকাত দলের হাতে গৃহকর্তা খুনের মামলায় ডাকাত দলের দুইজন সদস্যকে যাবজ্জীবন ও অপর চার সদস্যকে ১০ বছরের কারাদণ্ড রায় দিয়েছেন আদালত, আর এ ঘটনা সুনামগঞ্জের শান্তিগঞ্জে।
বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত) এর বিচারক জনাব, তেহসিন ইফতেখার এই রায় দেন। রায়ে দন্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের বাসিন্দা লালন মিয়া (৩৪), একই গ্রামের নাজমুল আলী (৪০)।
১০ বছরের কারাদণ্ড প্রাপ্তরা হলেন, জেলার দরগাপাশা গ্রামের বাসিন্দা মনফর (৪৫), জাহান (৩৫), আব্দুল হাই (৩৫), ইয়াহিয়া (৩৫)।