শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৮

খুনের দায়ে ফাঁসি এবং যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কুমিল্লার সদর দক্ষিণে গিয়াস উদ্দিন ও জামাল হোসেন নামের দুজনকে কুপিয়ে হত্যা মামলায় ৬ জনের ফাঁসি এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব, জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের তোফায়েল আহমেদ তোতা (৩৮), কামাল হোসেন (৪৮), আলমগীর হোসেন (৩৮), মো. মামুন (২৮), মো. বাবুল (৩৫) ও হারুনুর রশিদ (৪৫)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, একই গ্রামের হায়দার আলী (৬৫), আ. মান্নান (৩২), জামাল হোসেন (৪৫), আবুল বাশার (২৮), জাকির হোসেন, আ. কাদের (৩২) ও আব্দুল কুদ্দুস (৪৫)।
তথ্যটি নিশ্চিত করেছেন পিপি মো. জহিরুল ইসলাম সেলিম।