শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৯

আহত ইমামের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নীলফামারীতে গুরুতর আহত মসজিদের ইমাম আবুল হোসেন (৬৫) মারা গেছেন।
গতকাল শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ জনাব, তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আবুল হোসেন নীলফামারী সদরের কানাইকাটা তেঁতুলতলা ঘুন্টিরপার জামে মসজিদের ইমাম ও খতিব। তিনি সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের মালুটারী পাড়ার মৃত-মফিজ উদ্দিনের ছেলে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ জনাব, তানভীরুল ইসলাম বলেন, ছুরিকাঘাতের ঘটনার রহস্য উৎঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।