শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৫

লা‌ঠির আঘা‌তে বৃদ্ধ বাবার মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছে‌লে বিল্লা‌ল হোসে‌নের লা‌ঠির আঘা‌তে বৃদ্ধ বাবা সুরুজ আলী (৬৫) নিহত হ‌য়েছেন, আর এই ঘটনা শেরপু‌রের শ্রীবরদীতে। শুক্রবার (২২ এপ্রিল) বি‌কে‌লে উপ‌জেলার শংকর‌ ঘোষ এলাকায় এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছেলে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে।
থানা অফিসার ইনচার্জ জনাব, বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। এদিকে এ ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে ঘাতক বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব‌্যাপা‌রে থানায় একটি হত্যা মামলার দায়ের হয়েছে।