মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৩

ভাঙারির দোকানে আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, আর এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায়। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে লাগা এই আগুন এক ঘণ্টা পর নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।