ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে আমিন হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীর বংশাল নাজিরা বাজার এলাকায় এবং আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আমিন হোসেন এক বেকারি দোকানের কর্মচারী ছিলেন। তিনি পিরোজপুর ভান্ডারিয়া থানার টেলি সানি গ্রামের বাদশা আকনের ছেলে। বর্তমান ঢাকা বিডিআর এক নম্বর গেট এলাকায় থাকতেন।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সজল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়ে এসআই সজল রায় বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।