শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

ট্রাকের ধাক্কায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বগুড়ার শিবগঞ্জে আরেক ট্রাকের ধাক্কায় সহকারীসহ চালক নিহত হয়েছেন। শনিবার বগুড়া-রংপুর মহাসড়কে উপজেলার দেউলি ইউনিয়নের পাকুড়তলা ভরিয়া এসএস ফুডজোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক হলেন মিনহাজ (২৮) এবং তিনি টাঙ্গাইল ভুয়াপুর উপজেলার পাতারকান্দি গ্রামের বাসিন্দা আলম শেখের ছেলে ও চালকের সহকারীর নাম ইমরান হোসেন (৩০)। তিনি একই গ্রামের শাহ আলমের ছেলে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, হাফিজুর রহমান জানান, পাথরবাহী ট্রাকের চালক ঘুমের ঘোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন। নিহত চালক ও তার সহকারীর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করেছেন পুলিশ এবং এ ব্যাপারে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।