ডেইলি ক্রাইম বার্তা : বিভিন্ন দোকানে বিশেষ অভিযানে বরিশালের গৌরনদী টরকী বন্দর ও গৌরনদী বন্দরে মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা, রিফাত আরা মৌরি। এ সময় বিভিন্ন দোকানে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়। এ সময় টরকী বন্দর মক্কা ট্রের্ডাসকে ১০০০০ (দশ হাজার) টাকা, গৌরনদী বন্দরে তপন স্টোর ৭০০০ (সাত হাজার) টাকা, গৌতম কুন্ডু স্টোর ৩০০০ (তিন হাজার) টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের সম্মানিত বিচারক। এ সময় অভিযানে পরিবেশ অধিদপ্তরের ও গৌরনদী মডেল থানা পুলিশের টিম সাথে ছিলো।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”