ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পদ্মা নদী থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মারা গেছে তা নিশ্চিত করে বলতে পারেননি বিজিবি ও পুলিশ।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়নের কদমতলা গ্রামের সেতারাপাড়া পদ্মা নদীর ঘাট এলাকা থেকে বিজিবির উপস্থিতিতে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জনাব, ফাহাদ মাহমুদ রিংকু ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
বিজিবি ও পুলিশ জানায়, সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তবে ওই ব্যাক্তির পরিচয় এবং তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।