ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে, আর এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয়। এতে বারের কিছু অংশ পুড়ে গেছে।
আজ সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট স্টেশন রোড সংলগ্ন মোটেল বার ও রেস্তোরাঁয় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিস ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় কার্যালয়ের (আগ্রাবাদ) নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরের স্টেশন রোডে মোটেল সৈকত বার অ্যান্ড রেস্তোরাঁয় আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।