শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৮

কম্প্রেসর বিস্ফোরণে কয়েকজন দগ্ধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে এক পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরা ঝিল এলাকার মুড়ির ফ্যাক্টরির গলিতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
দগ্ধরা হলেন, হাসান (৩৭), সালমা (৩০),মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (৪ মাস), আসমা (৩৫), তিসা (১৬),আরাফাত (১৩) ও তহুরা (৬৫)।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মিরন মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।