ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক যুবকের মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন নৌ-পুলিশ। শনিবার (৯ আগস্ট) বিকালে গজারিয়া লঞ্চ ঘাট সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
গজারিয়া নৌ-পুলিশ ইনচার্জ শুরজিত কুমার ঘোষ বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে ভাসমান পুরুষ ব্যক্তির অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। শারীরিক গঠন থেকে ধারণা করা হচ্ছে তার বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে হতে পারে। লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করলেও অর্ধগলিত লাশটির ফিঙ্গার প্রিন্ট নেওয়া সম্ভব হয়নি।
লাশের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।