বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১৩

কয়েকজনের বিরুদ্ধে মামলা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাকিবুল ইসলাম রাব্বিকে (২২) রাজবাড়ীর বালিয়াকান্দিতে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।
রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন রাকিবুল ইসলাম রাব্বির পিতা বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের ফজলুর রহমান মন্ডল।
মামলার আসামিরা হলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালকী গ্রামের রবিউল খালাসীর মেয়ে রিমা খাতুন (২০), মৃত খোরশেদ খালাসীর ছেলে রবিউল ইসলাম খালাসী (৫০), রবিউল খালাসীর স্ত্রী আয়শা বেগম (৪৫) ও নিশ্চন্তপুর গ্রামের মোঃ মনছের বিশ্বাসের ছেলে ফরিদ বিশ্বাস (৩৫)।
রাজবাড়ী আদালতের আইনজীবি অ্যাডভোকেট মোস্তফা কবির জানান, বিচারক মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।