শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৮

ডাকাত বাহিনীর দুইজন অস্ত্র-গুলিসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছেন কোস্টগার্ড।
বুধবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার জনাব, সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে বনের শিবসা নদীর শরবতখালী এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মোংলা কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। ডাকাতির প্রস্তুতিকালে কোস্ট গার্ড সদস্যরা ওই ডাকাতদের ধাওয়া করে।
ডাকাতরা পালানোর চেষ্টা করলে অভিযানকারীরা তাদেরকে আত্মসমর্পণ আহ্বাণের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩ টি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাঁজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আর আটক করা হয় সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে। আটককৃত ডাকাতরা হলেন, মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)।
তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।