ডেইলি ক্রাইম বার্তা : ফ্যাসিসমুক্ত বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বরিশালের গৌরনদীতে এক সমাবেশে হিটস্ট্রোকে মিরাজ ফকির (৪৮) নামের এক বিএনপি নেতা মারা গেছেন।
মঙ্গলবার (০৫ আগস্ট) বরিশালের গৌরনদী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সমর্থনে আয়োজিত এ সমাবেশে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ ফকির গৌরনদী আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাকাল গ্রামের মৃত মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি বাকাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, মিরাজ ফকির দলের জন্য নিবেদিতপ্রাণ একজন নেতা ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”