ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরু চুরি করে বগুড়ার সারিয়াকান্দি থেকে নৌকাযোগে সিরাজগঞ্জের যমুনা নদী পার হওয়ার সময় গণপিটুনিতে দুই চোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন চোরকে গুরুতর অসুস্থ অবস্থায় আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি জীবিত ও একটি মৃত গরু উদ্ধার করেছেন পুলিশ।
নিহতদের নাম, রাশেদুল ও রাজ্জাক জানা গেলেও বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করতে পারেননি পুলিশ।
আটককৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার বাধাছিরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ফারুক (৪০) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে বিক্রম (৪০)। আহত অবস্থায় তাদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নূর আলম জানান, দুই চোরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গরু ও নৌকা থানার হেফাজতে রয়েছে।