শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৩

কুপিয়ে হত্যা এক বৃদ্ধকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিরোধ থামাতে যাওয়া হাবিব তালুকদার(৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে, আর এ ঘটনা কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে। নিহত হাবিব তালুকদার ওই গ্রামের গফুর মিয়ার ছেলে। জমি চাষের টাকা নিয়ে দুই পক্ষের কথাকাটি থামানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় নিহতের স্ত্রী মাকসুদা বেগম বাদী হয়ে গতকাল শনিবার দাউদকান্দি মডেল থানায় ৯জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, চারু ভূইয়ার ছেলে মিজান ফকির (৫০), অপরজন বাবুল ছয়ালের ছেলে শিপন মিয়া (২৪)।
দাউদকান্দি মডেল থানার ওসি জনাব, মো. জুনায়েত চৌধুরী বলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।