শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৮

ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেয়েকে মারধর করায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে, আর এ ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লার কাশিপুর হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শফিকুলকে (৩৫) গ্রেপ্তার করেছেন পুলিশ।
নিহত গৃহবধূর নাম সানোয়ারা (৩২), তিনি ফতুল্লা থানার কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে।
নিহত সানোয়ারা ও গ্রেপ্তার হওয়া শফিকুল আপন খালাতো ভাই-বোন। তাদের সংসারে সুমাইয়া (১১) ও সাদিয়া (৭) নামের দুটি কন্যা সন্তান রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শরিফুল ইসলাম জানান,
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান মরদেহের পাশেই বসে রয়েছে স্বামী শফিকুল।
শফিকুলকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেছেন পুলিশ।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।