শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪২

মাটিচাপা লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কলেজছাত্র সুমন মিয়ার (১৮) মরদেহ, শেরপুরে অপহরণের ৭ দিন পর মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছেন পুলিশ।
গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে শেরপুর শহরের সজবরখিলা এলাকা উত্তরা হাসপাতালের কাছে একটি বাসার আঙিনার মাটি খুঁড়ে তার (সুমনের) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ।
পুলিশ সুপার জনাব, মো. আমিনুল ইসলাম কলেজছাত্র সুমনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটকের পর অপহৃত সুমনকে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে মাটিচাপা অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়।
সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।