শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪০

একজন নিহত দুর্বৃত্তদের গুলিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তদের গুলিতে কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে একজন নিহত হয়েছেন।গতকাল রবিবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জোবায়ের (২৮) একই এলাকার মোহাম্মদ আমিনের ছেলে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় কিছু সংখ্যক দুর্বৃত্ত আশপাশের পাহাড়ে অবস্থান করে। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা স্থানীয়দের।
তারপরও কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা জানতে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান জনাব, মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি আরও জানান, নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।