শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৮

রক্তাক্ত মরদেহ উদ্ধার এক ব্যবসায়ীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ মৃতদেহ উদ্ধার হয়েছে ঢাকা সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাসস্ট্যান্ড এলাকার নিউমার্কেট নামক একটি শপিং মলের সামনে থেকে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
নিহত ওই ব্যক্তির নাম মো. আরশাদুজ্জামান (৪৫)।
তিনি রংপুর জেলার তারাগঞ্জ থানার মধ্য হারিয়াকুঠি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। আরশাদুজ্জামান সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আরশাদুজ্জামান ভোররাতে ঢাকাগামী একটি দূরপাল্লার বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার পথ আটকে দাঁড়ায়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
পরে স্থানীয়রা ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।