ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটোরিকশা চালককে খুন করে গাজীপুরের কালিয়াকৈরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আব্দুল রহমান লিটন (৪৮)। তিনি ওই ইউনিয়নের মেদীআশুলাই গ্রামের শহীদুর রহমানের ছেলে।
কালিয়াকৈর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রিয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।