শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৯

ছুরিকাঘাতে বাবাকে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সম্পত্তি লিখে না দেওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে পিতা মো. আব্দুস সোবহান (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া আমতলা গ্রামের প্রধান বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ছেলে রোমান হোসেন প্রধান (২৬)।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত রোমানের স্ত্রী মীম আক্তারকে (২০) আটক করেছেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রবিউল হক।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জনাব, খায়রুল কবির জানান, ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সোবহানের মৃত্যু হয়েছে। মরদেহ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের ছেলে মো. রোমান পলাতক রয়েছেন।