শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৮

গলাকাটা মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাসা থেকে গলা কাটা এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা ঢাকা রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁওয়ে। তার নাম সানাম আক্তার প্রিয়া (৩০)।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিবুল ইসলাম সোমবার দুপুরে সংবাদ পেয়ে দক্ষিণগাঁও শাহী মসজিদের পাশের একটি বাসার নিচ তলার এক রুমের ভেতর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করেন। সেখানে আইনি প্রক্রিয়া শেষে রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়।
পুলিশ বলেন, কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।