শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫০

কুপিয়ে হত্যা এক যুবককে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সালিশি বৈঠকে টাঙ্গাইলের ভূঞাপুরে মুসলিম উদ্দিন (৩৫) না‌মের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ‌তে হামলায় নিহত মুসলিমের বাবা ও চাচাসহ ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় হা‌লিম না‌মের একজন‌কে আটক ক‌রে‌ছেন পু‌লিশ।
নিহত মুস‌লিম মাটিকাটা গ্রামের জোয়া‌হে‌রের ছে‌লে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, একে এম রেজাউল করিম জানান, পূর্ব শত্রুতার জেরে মুসলিম নামে এক যুবককে হত্যা করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় হালিম নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত ক‌রে আইনি ব্যবস্থা নেওয়া হ‌বে।