শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫০

দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা যুবক খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তের গুলিতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা হতে ৪টার মাঝে যেকোনো সময় উখিয়ার ৪নং রাজাপালং ইউপির রোহিঙ্গা ক্যাম্প-২০’র ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে ইটের সলিং রাস্তায় হত্যার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি জনাব, শামীম হোসেন।
নিহতরা হলেন, উখিয়ার ক্যাম্প-২০’র ব্লক-বি/৬’র বাসিন্দা আবদুল গনির ছেলে রহমত উল্যাহ(২৫) ও একই ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৯)।
ওসি জনাব, শামীম হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে কাজ করছেন পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনার পর থেকে পুলিশিং টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।