ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সামান্য কথা কাটাকাটির জেরে চাচা-ভাতিজাকে কুপিয়ে খুন করা হয়েছে টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে। এ সময় গণপিটুনিতে হত্যাকারী নিজে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত চাচা-ভাতিজা হলেন, আব্দুল ছাত্তার (৫০) ও আসাদুল মিয়া (২৮) এবং এরা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
গণপিটুনিতে নিহত হত্যাকারীর নাম তালিপ মিয়া (২৫)।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব, এইচ এম জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।