শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫২

ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একই পরিবারের তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা কুমিল্লার হোমনা উপজেলায়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জয়নাল আবেদীন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের রেজাউলের মেয়ে মাহামুদা, মামাতো ভাই সাহাব এবং মামাতো ভাইয়ের স্ত্রী তিশা।
ওসি জনাব, জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কে বা কারা তাদের হত্যা করেছে তা এখনো জানা যায়নি। এছাড়া স্থানীয়দের কেউই এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন পুলিশ এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।