শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৮

কয়েকজনের আমৃত্যু কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দোকানের এক কর্মচারিকে অপহরণের পর হত্যা ও অর্থলুটের অপরাধে চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত, আর এ ঘটনা সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপহরণের দায়ে প্রত্যেককে ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব, এম আলী আহমেদ এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার ও পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।