শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৭

স্কুলশিক্ষার্থী খুন দুর্বৃত্তের হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্কুল পড়ুয়া আব্দুল করিম (১৬) নামের এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা, আর এ খুনের ঘটনা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। খুন হওয়া কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (২৬ আগস্ট) রাতে আদিনা ফজলুল হক সরকারি কলেজ মোড়ের আড়াইশ গজ উত্তরে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল করিম সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে এলাকার মানুষ রাস্তার পাশে লাশ দেখতে পেলে ঘটনা জানাজানি হয় এবং থানায় সংবাদ দেয়া হয়।
শিবগঞ্জ থানার ওসি জনাব, সুকোমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরের একাধিক স্থানে জখমের দাগ রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।