শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৭

মাছ ধরা নিয়ে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাছ ধরাকে কেন্দ্র করে নেত্রকোনার আটপাড়া উপজেলায় প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আব্দুল লতিব (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে নেয়া হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার বানিয়াজান ইউনিয়নের প্রাহাড়পুর গ্রামে মাছ ধরার ফাঁদ নিয়ে বিরোধে এই হামলার ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিব ওই গ্রামের মৃত আলী আকবর ফকিরের ছেলে।
আটপাড়া থানার ওসি জনাব, মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।