শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪১

গলা কেটে হত্যা এক বৃদ্ধকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ্রাম চোকিদার খলিলের বৃদ্ধ বাবা আব্দুল খালেক ওরফে খাজা মিয়াকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা নোয়াখালীর সুবর্ণচরে চর জব্বর ইউনিয়নে। তার বয়স আনুমানিক ৬৭ বছর। তবে পুলিশ ও নিহতের স্বজনরা তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।
নিহত খাজা মিয়া উপজেলার চর জব্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর রশিদ গ্রামের খালেক মিয়ার বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ৫ সন্তানের জনক ছিলেন। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনে থেকে পুলিশ খাজা মিয়ার মরদেহ উদ্ধার করেন।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে শরীর থেকে মাথা আলাদা হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।