শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪১

দুর্বৃত্তের গুলিতে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন, আর এ ঘটনা খুলনার ডুমুরিয়া উপজেলায়।
শনিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া ওয়াপদার মোড় নামক স্থানে তাকে গুলি করা হয়।
নিহতের শ্যালক মনির হোসেন জানান, তার দুলাভাই ডুমুরিয়া থেকে খুলনায় ফিরছিলেন। পথে গুটুদিয়ায় পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। পরে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সুকান্ত সাহা বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে আলামত সংগ্রহের চেষ্টা করি। এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।