ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইজিবাইক চালক লাইজু হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছেন র্যাব-১৪, আর এ হত্যার ঘটনা জামালপুরের সরিষাবাড়ীতে। গতকাল মঙ্গলবার (২ জুলাই) জামালপুর শহরের ফৌজদারী মোড় এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। বিকেলে জামালপুর র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কম্পানি কমান্ডার মেজর জনাব, আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।