ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৫১ লাখ ছাড়িয়েছে বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে। মৃত ছাড়িয়ে গেছে ৬৮ লাখ ৩৮ হাজার।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৫১ লাখ দুই হাজার ৪১ জন। মারা গিয়েছিল ৬৮ লাখ ৩৮ হাজার ৬০৬ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার ৪০৪ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ৩৫৬ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৭ হাজার ১৯৪ জনের।