শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৫

মৃত্যু ও সনাক্ত করোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৩৮৬ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমিত হয়েছেন ৭০ হাজার ৫৯৭ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ২২ হাজার ৫০০ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ২২১ জনে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রাশিয়া, জাপান, তাইওয়ান, পোল্যান্ড, হাঙ্গেরি, কলম্বিয়া ও ফ্রান্সের মতো দেশগুলোর অবস্থান।