ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মিলন পোদ্দার ও বদিয়ার রহমান নামে দুই মাদক কারবারিকে নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
পুলিশ তদন্ত শেষে দুই মাদক কারবারির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
৫ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ জনাব, মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।