রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪২

মাদক বিক্রি ও সেবনের অপরাধে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর ৬টা থেকে শুক্রবার (১ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কারবারিদের গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) জনাব, মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।