রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১০

ইয়াবা এবং হিরোইনসহ নেত্রকোনায় গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলায় মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেফতার করেছে।
জেলা ডিবির অফিসার ইনচার্জ জনাব, মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস.আই নাফিজুল ইসলামের নেতৃত্বে সোমবার রাত ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের মহিষাটি বাজারে অভিযান চালিয়ে ৩’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মহিষাটি গ্রামের মো. আলহাদ মিয়া (৪৫) ও জজ মিয়া (৪২)। একইদিনে জেলা শহরের জয়নগর হাসপাতাল রোডে অভিযান চালিয়ে ১০ পিস প্যাথেডিন ও ১ গ্রাম হিরোইনসহ শিপন মিয়া (২৫) ও অমর ফারুককে (২৬) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”