মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০১

অনুমোদন পাচ্ছে এ বছর স্পুটনিক ভি ভ্যাকসিন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি লাভ করতে পারে স্পুটনিক ভি ভ্যাকসিন। বৃহস্পতিবার রাশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মেলিটাভুজনোভিচ এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ১০টি টিকাকে জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করা ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এখন মহামারির মতো জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয়। স্পুটনিক ভি’সহ আরো ১৬টি ভ্যাকসিন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে প্রয়োজনীয় ডকুমেন্ট সমন্বয় করতে হবে। এটি কেবল ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কিত নথি বা দ্য ল্যানসেটে (মেডিকেল জার্নাল) প্রকাশিত নিবন্ধ নয়, ডব্লিউএইচওতে ওষুধের নিবন্ধনের আবেদনের জন্য একটি সম্পূর্ণ প্রযুক্তিগত নথি। যার মধ্যে পাঁচটি বড় মডিউল রয়েছে সেটি দাখিল করতে হবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছে এবং আমরা আশা করছি এই প্রক্রিয়া শেষে চলতি বছরের শেষ নাগাদ স্পুটনিক ভি অনুমোদন পাবে।
সূত্র : বাসস