শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৯

অবৈধ মাটি কাটায় জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে, আর এ ঘটনা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আফতাব আহমেদ।
অভিযানে অবৈধভাবে মাটি কাটার সময় ভেকু চালক আরিফ আহম্মেদ (৪০) নামে একজনকে দক্ষিণ থানা পুলিশের সহায়তায় হাতেনাতে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক ব্যক্তি মাটি কাটার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, তাকে ভাড়া করে কিছু লোক এনেছে। তবে জমির মালিক বা সংশ্লিষ্টদের বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। পরে তার দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রশাসন।
অভিযানের সময় আরিফ আহম্মেদ দাবি করেন, তিনি নতুন করে ওই এলাকায় কাজ শুরু করেছেন এবং কার নির্দেশে বা সহযোগিতায় মাটি কাটা হচ্ছিল সে বিষয়ে তিনি কিছু জানেন না। অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকারে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।