ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সহজ ও স্বচ্ছভাবে প্রযুক্তিনির্ভর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশের মতো কুমিল্লার চান্দিনা উপজেলায় তিন দিনের ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে গতকাল।
চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা (৭) চান্দিনা আসনের সংসদ সদস্য জনাব, আতিকুল আলম শাওন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব, কে এম ইঞ্জারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোহাম্মদ আশরাফুল হক। এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলা চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।