ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : র্যাব-১১ এর পৃথক মাদকবিরোধী অভিযানে ঢাকা নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা, ৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। শুক্রবার (২২ মে) রাতে র্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।
গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লার শৈলকুড়া এলাকার শাহাবুদ্দিন (৪২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব কাশিপুর এলাকার সুমন মিয়া (৩৫)।