মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৭

হাম উপসর্গে এক শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩৬ শিশুর মৃত্যু হলো।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার। মৃত শিশুটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা। গত ২০ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শনিবার তার মৃত্যু হয়।
হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, দেশের অনেক শিশু অপুষ্টিতে ভোগে। অপুষ্টির কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ে, আর হাম হলে সেই জটিলতা আরও তীব্র হয়।