সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৪

ক্যাশলেস লেনদেন করতে বললেন র‍্যাব ডিজি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পশু ব্যবসায়ীদের কাছ থেকে কোরবানির ঈদে টাকা ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিরোধে ‘কার্যকরী ব্যবস্থা’ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) জনাব, মো. আহসান হাবীব পলাশ। একই সঙ্গে হাটগুলোতে নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করার কথাও বলেন তিনি।
আজ রবিবার (২৪ মে) ঢাকার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
র‌্যাব মহাপরিচালক বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কম হয়ে থাকে।
সেজন্য পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতায়ের মত ঘটনা প্রতিরোধে র‍্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে।
এই পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।