সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫১

জালনোটসহ দুইজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬৪ হাজার টাকার জালনোট জব্দসহ ঢাকা রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতার দুইজন হলেন, মো. সুমন মৃধা (৩৩) ও মো. মনোয়ার হোসেন (৪০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব, এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ মে) রাত সাড়ে ১০টা ও রবিবার (২৪ মে) রাত ২টা ৪৫ মিনিটে ঢাকা সবুজবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জব্দকৃত জালনোটের মধ্যে ১০টি এক হাজার টাকার এবং ১০৮টি ৫০০ টাকার নোট রয়েছে। জব্দকৃত টাকার পরিমাণ মোট ৬৪ হাজার টাকার জালনোট এবং গ্রেফতারদের বিরুদ্ধে সবুজবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।