শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৭

দুইজন শ্রমিকের বজ্রপাতে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা : বজ্রপাতে দুইজন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামে।
জানা গেছে, স্থানীয় পান চাষি গোপাল সরকারের পানের বরজে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেলে মুহূর্তেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শ্রমিক মোঃ আলিম হাওলাদার (৬৫) ও সুকান্ত মজুমদার (৩৫) নিহত হন।
এ ঘটনায় পান বরজের মালিক গোপাল সরকার (৪৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ প্রেরণ করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”