ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেন চলাচলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব, ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, আমরা তৎপর আছি। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করা হচ্ছে। আশা করছি, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।
আজ শনিবার সকালে ঢাকা রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রেল সচিব বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছেন। যাত্রীরা এবার স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবে।