ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে বিজিবি কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছেন। এ ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মীর আলী এজাজ।
জানা যায়, কুমিল্লায় বিজিবি অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রামের সপুয়া বাজার এলাকায় একটি ফার্নিচার দোকানের পেছনের বাথরুম থেকে ১৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ সময় গাঁজা মজুত রাখার অভিযোগে পলাতক আসামি চৌদ্দগ্রামের নোয়াপাড়া এলাকার কামাল মিয়ার ছেলে ফাহাদ মিয়ার (২৮) বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়।