মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫১

জরিমানা হয়েছে মাস্ক না পরায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাস্ক না পরার অপরাধে টাঙ্গাইলে ৮ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের নিরালা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ জনকে মাস্ক না পরার অপরাধে ২ হাজার ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন।
এসময় ৫ শতাধিক পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
জানা যায়, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেয় সরকার। এতে শহরে সরকার ঘোষিত পাথচারীদের মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।